• বিনোদন

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে রাজনীতি অঙ্গনে চলছে নানা আলোচনা।

এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান হাইকমিশনের কাছে সরাসরি ব্যাখ্যা চাইলেন চিত্রনায়ক সোহেল রানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোহেল রানা লেখেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারভাবে জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল, তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।’ 

এরপর তিনি আরও লেখেন, ‘পাস কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।’

সোহেল রানার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসার কথা থাকা ইউরেনিয়ামের চালান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। 

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পাকিস্তান কেন অনুমতি দেয়নি, সে কারণ এখনো নিশ্চিত নয়।

জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পরে রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে চালানটি পাঠানোর তারিখ প্রস্তাব করেছে।

মন্তব্য (০)





image

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম...

১

বিনোদন ডেস্ক : নিজের নতুন ছবি ‘প্রহার: দ্য আনটোল্ড স্টোরি অব উজ্জ্...

image

স্টুডিও ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন সালমান মুক্তাদির

২

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদ...

image

জীবনে ট্রল করার মতো কিছু করিনি, যারা এসব করে তারা ফালতু ল...

৩

বিনোদন ডেস্ক : ফেসবুকে প্রায়ই ট্রলের শিকার হন নব্বইয়ের দশকের...

image

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

৪

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত রোমান্টিক থ...

image

দেবের পর জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা

৫

বিনোদন ডেস্ক : ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় নিজের পায়ের ...

  • company_logo