• সমগ্র বাংলা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকের মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

​গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার উত্তর গিদাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলুছুর রহমান-এর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা, নিয়োগ বাণিজ্য এবং বিদ্যালয়ে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রতিবাদ ও অভিযুক্ত প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকার সচেতন জনগণ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

​আজ রবিবার (২৮ সেপ্টেম্বর ) আয়োজিত এই মানববন্ধনে বিদ্যালয়ের অসংখ্য সচেতন এলাকাবাসী, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।  

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক বেলুছুর রহমান দীর্ঘদিন ধরে বিদ্যালয় পরিচালনায় নানা ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চালিয়ে আসছেন। এর পাশাপাশি শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ বাণিজ্যের মতো অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন তিনি। এমনকি বিদ্যালয়ে ঠিকমতো উপস্থিত না থেকেও জালিয়াতির মাধ্যমে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করে যাচ্ছেন, যা বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনষ্ট করছে।  

​উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের শিক্ষার মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা হুঁশিয়ারি দেন যে, অতিদ্রুত দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

মন্তব্য (০)





  • company_logo