• সমগ্র বাংলা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া আহত তিন শ্রমিক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওশিন স্পিনিং মিলস লিমিটেড নামক এক কারখানার শ্রমিকরা। এসময় পুলিশ লাঠিচার্জ করে মহাসড়ক থেকে তাদেরকে  সড়িয়ে দেয়। শ্রমিক পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়ায়  কারখানার তিনজন শ্রমিক আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত একজনকে ময়মনসিংহ নেয়া হয়েছে। 

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের  ওশিন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ  মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে কারখানা ফটকের সামনে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

আহতরা হলেন- লিপি আক্তার(৩৫) বাক প্রতিবন্ধী বিলকিস (৩৬) বাকিদের নাম পরিচয় জানা যায়নি। 

কারখানার শ্রমিকরা জানান, বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। এদিকে বাড়িওয়ালা, দোকানিরা পাওনা টাকার জন্য চাপ দিচ্ছেন। টাকার অভাবে অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে পারছেন না বলে জানিয়েছেন অনেকে কারখানার শ্রমিক মনির হোসেন বলেন, গত আগস্ট মাসের বেতন বকেয়া পড়েছে। এদিকে চলতি মাস প্রায় শেষ। আগস্ট মাসের বেতন পরিশোধের একাধিক তারিখ করেছে কারখানা কর্তৃপক্ষ। তবুও বেতন দিচ্ছে না। খুবই কষ্টে চলছে আমাদের  সংসার। 

কারখানার শ্রমিক আমেনা বেগম বলেন, বেতন পরিশোধ করলে কি আমরা এমন করি। পুলিশ লেলিয়ে দিয়েছে আমাদের দিকে। পুলিশ আমাদের নারী শ্রমিকের উপর লাঠিচার্জ করছে। এতে আমাদের কয়েকজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। আমাদের বেতন পরিশোধের জন্য শুধু তারিখ দেয়। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক শ্রমিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর অঞ্চলের পরিদর্শক মো. স্বপন কুমার বলেন, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পুলিশ খবর পেয়ে তাদের সরিয়ে দেয়। লাঠিচার্জের বিষয়টি সঠিক নয়। শ্রমিকরা দৌড়াদৌড়ি করে পড়ে আহত হতে পারে। তিনি আরও জানান, শ্রমিকরা ২০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখে। 

ওশিন স্পিনিং মিলস লিমিটেড  কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রেখা নাগ বলেন, বেতন পরিশোধের জন্য কারখানা কর্তৃপক্ষ চেষ্টা করছে। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। আমরা সামনের বৃহস্পতিবার অর্ধেক মাসের বেতন এবং পরের বৃহস্পতিবার বাকি অর্ধেক মাসের বেতন দিয়ে দিবো। 

 

মন্তব্য (০)





image

শতবর্ষে সা'দত কলেজ: ইসলামিক স্টাডিজ বিভাগের পুনর্মিলনী ও ...

১

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শতবর্ষে সা&...

image

বগুড়ায় অটোরিকশাচালককে হত্যা, ডোবা থেকে লাশ উদ্ধার

২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার কাহালুতে অজ্ঞাত পরিচয়ের এক ব্য...

image

জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ যুবদল নেতা গ্রেপ্তার

৩

জামালপুর প্রতিনিধি : জামালপুরে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসা...

image

পাবনায় নিজের ঘরে বৈদ্যুতিক ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স...

৪

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের শিব...

image

ফরিদপুরে আদালতের নির্দেশে ঢাকঢোল পিটিয়ে নিলামের জমিতে জমি...

৫

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় আদালতের ...

  • company_logo