• সমগ্র বাংলা

পথশিশুদের ‘স্ট্রিট টু এসএসসি’ যাত্রায় মজার ইশকুল পেল প্রজেক্ট অব দ্য ইয়ার পুরস্কার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদক : পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আওতায় এনে এসএসসি পর্যন্ত এগিয়ে নেওয়ার উদ্যোগের স্বীকৃতি হিসেবে ‘From Street to SSC: Transforming the Lives of Street Children through Education and Dignity’ প্রকল্পের জন্য বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে মজার ইশকুল।

Project of the Year – Social Impact – Medium ক্যাটাগরিতে মজার ইশকুলকে এই পুরস্কার দিয়েছে Project Management Institute (PMI) Bangladesh Chapter। 

শনিবার রাজধানীর Radisson Blu Water Garden Dhaka-এর Grand Ballroom-এ আয়োজিত বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিম্পোজিয়াম অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬-এর গালা অনুষ্ঠানে মজার ইশকুলের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

মজার ইশকুলের ‘From Street to SSC’ প্রকল্পটি মূলত সুবিধাবঞ্চিত ও পথশিশুদের শিক্ষার সাথে সম্পৃক্ত করা, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, তাদের নিয়মিত শিক্ষার সঙ্গে যুক্ত রাখা এবং ধাপে ধাপে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে এসএসসি পর্যন্ত পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়েছে।

২০১৩ সালে যাত্রা শুরু করা মজার ইশকুল দীর্ঘদিন ধরে ২৩০০ পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ তৈরি করে আসছে। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের একদিকে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা দেওয়া হচ্ছে, অন্যদিকে তাদের নিয়মিত উপস্থিতি, অভিভাবক সম্পৃক্ততা, জীবনদক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। মজার ইশকুলের বর্তমান শিক্ষা কার্যক্রমে জাতীয় পাঠ্যক্রমভিত্তিক প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের দীর্ঘমেয়াদি শিক্ষাযাত্রা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল মজার ইশকুলের শিক্ষার্থীদের প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ। ২০২৬ সালের প্রথম এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির মানিকনগর শাঁখার শিক্ষার্থীদের ৯২ শতাংশ পাস করে। দীর্ঘদিন ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত রাখার পর এই ফলাফল প্রকল্পটির একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রকল্পের সঙ্গে যুক্ত মজার ইশকুলের শিক্ষক, কর্মী, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, অভিভাবক, দাতা ও সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টাকে এই অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জনাব আরিয়ান আরিফ। তিনি বলেন যেকোনো কাজের স্বীকৃতিই অনুপ্রেরণাদায়ক, তবে এই অর্জনের পিছনে ছিল অনেক সংগ্রাম, ত্যাগ আর ধৈর্য। ১৩ বছর অনেক লম্বা সময়, ১৩ বছর ধরে একটা লক্ষে স্থির থেকে কাজ করে সেটা অর্জন করা অনেক কঠিন। 

তিনি আরও বলেন, আজকের এই স্বীকৃতি শুধু একটি প্রকল্পের পুরস্কার নয়; বরং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি। একই সঙ্গে এটি ভবিষ্যতে আরও বেশি শিশুকে শিক্ষার আওতায় আনার কাজে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
বাংলাদেশে প্রকল্প ব্যবস্থাপনা পেশার উন্নয়ন ও উৎকর্ষকে উৎসাহিত করার লক্ষ্যে PMI Bangladesh Chapter নিয়মিত বিভিন্ন কার্যক্রম ও পুরস্কারের আয়োজন করে। ২০২৬ সালের পুরস্কারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্প থেকে মনোনয়ন আহ্বান করা হয়েছিল।

মজার ইশকুলের এই অর্জন এমন এক সময়ে এলো, যখন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জাতীয় পর্যায়ের পরীক্ষায় অংশ নিয়ে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখছে। প্রতিষ্ঠানটির ভাষায়, ‘স্ট্রিট থেকে এসএসসি’ এই যাত্রা কেবল একটি শিক্ষাগত অর্জনের গল্প নয়; এটি সুযোগ পেলে সুবিধাবঞ্চিত শিশুরাও এগিয়ে যেতে পারে, সেই সম্ভাবনার একটি বাস্তব উদাহরণ।

মন্তব্য (০)





image

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নাফিউল হত্যা মামলায় হয়রানীর অভ...

১

পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলার বিশ্ববিদ্যালয়ছাত্র ...

image

নড়াইলে ক্রয়কৃত জমি দখলে বাধা, সংবাদ সম্মেলনে সমীর কুরী

২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার দুর্গাপুর এলাকায় দলিলমূল...

image

পাবনায় হত্যা মামলায় সাংবাদিক সৌরভের নাম ষড়যন্ত্রমুলক, প্র...

৩

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব হত্যা ম...

image

গত ২০ বছরে ইতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রাধান্য পায়নি, পুর্নগ...

৪

দিনাজপুর প্রতিনিধি : সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমু...

image

সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নাই : জামালপুর...

৫

জামালপুর প্রতিনিধি : সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশ...

  • company_logo