ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধিঃ নড়াইল সদরের শাহাবাদ ইউনিয়নে দলজিপুর এলাকা থেকে ওসমান গণি(৪৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে নড়াইল সদরে দলজিতপুর গ্রামে মামুনের বাড়ির পাশে এই মরদেহ দেখতে পায়।
স্থানীয় সুত্রে জানা যায়, দলজিৎপুর গ্রামের মামুনের স্ত্রী লাকী বেগম ভোর সাড়ে ৬ টাই দিকে পুকুর পাড়ে গেলে একজন ব্যক্তিকে উপড় হয়ে পড়ে থাকতে দেখে, এলাকার লোকজন খবর দেয়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ।
মৃত ওসমান গনী দলজিতপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। পরিবারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে ।তবে তার স্ত্রী দুই বছর যাবত সোদী রয়েছে বলে জানা গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাসেল সরোয়ার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে বাড়ির পাশে পুকুর পাড়ে পরিত্যক্ত জায়গায় লাশ পড়া থাকতে দেখতে পাই। আমরা সুরতাল প্রস্তুত করি৷ লাশ জেলা হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সীমান্তে বিজিবি'র ২৯ ব...
বাকৃবি প্রতিনিধি: বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পোষা ও অবহেলিত ...
বগুড়া প্রতিনিধি : স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সংকট নিরসনে ...
লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদীর পানি বাড়ছে। আগামী ২৪ থেকে...
বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতি...

মন্তব্য (০)