• সমগ্র বাংলা

মানিকগঞ্জে অবৈধ ড্রেজার ব‌্যবসায়ী‌কে লাখ টাকা জ‌রিমানা কর‌লেন এ‌সিল‌্যান্ড প্রবীর বিশ্বাস

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন ও ভরাটের দায়ে মিজানুর রহমান জুমন নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চরমাস্তুল হাইস্কুলসংলগ্ন কালীগঙ্গা নদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ ভাবে ড্রেজার ব্যবহারের সত্যতা পাওয়া যায়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ড্রেজারের পাইপ ও সব সংযোগ বিচ্ছিন্ন করে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

নড়াইলে শিবিরের পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন শিক্ষার্থ...

১

নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...

image

মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় দাওয়াতি ...

২

ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্...

image

নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিবাদ মিছিল

৩

নড়াইল প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পর...

image

ফরিদপুরে ভুয়া ওষুধ কারখানায় এসআরবি’র দ্বিতীয় দফার অভিয...

৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ভু...

image

ফরিদপুরের মধুখালীতে সিঁড়ি নির্মাণ নিয়ে চাচা-ভাতিজার সংঘর্...

৫

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের...

  • company_logo