ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন বলেছেন, মানবজীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে দাওয়াতি কাজ পরিচালনা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান বাণী পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে ধৈর্য, নম্রতা, প্রজ্ঞা ও উত্তম আচরণের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ময়মনসিংহ নগরীর জেলা পরিষদের ভাষাশহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ অঞ্চল আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন, দাওয়াতি কাজের সফলতা কেবল কথার ওপর নয়, বরং কর্মীদের উন্নত চরিত্র ও আচরণের ওপর নির্ভর করে। প্রত্যেক কর্মীকে ব্যক্তিগত জীবনে সততা ও নৈতিকতার আদর্শ স্থাপন করতে হবে। কঠোরতা বা জোরজবরদস্তির পরিবর্তে ভালোবাসা ও প্রজ্ঞার মাধ্যমে মানুষের কাছে ইসলামের শান্তির বার্তা পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ও নিয়মতান্ত্রিক কর্মপদ্ধতির মাধ্যমে দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠায় প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় শিক্ষাশিবিরে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব বলেন, ইসলামী আন্দোলনে শপথ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং দ্বীন প্রতিষ্ঠা ও সমাজকল্যাণে আত্মনিয়োগের অঙ্গীকার। জামায়াতের কর্মীদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দেশের আইন মেনে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পদ্ধতিতে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুল ও জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম।
এ ছাড়া উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি, জামালপুর জেলা আমির মাওলানা আব্দুস সাত্তার, নেত্রকোণা জেলা আমির মাওলানা সাদেক আহমেদ হারিস, কিশোরগঞ্জ জেলা নায়েবে আমির মাওলানা আজিজুল, মহানগর সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন ও মাহবুবুল হাসান শামীম এবং সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদারসহ ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা ন...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে শিবিরের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও স...
নড়াইল প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে পর...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় একটি ভু...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের...

মন্তব্য (০)