ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগের প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লায় সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেডের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী মসজিদ মোড় এলাকায় এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পথসভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
নওগাঁ প্রতিনিধি: দেশজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
মাগুরা প্রতিনিধি: পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা ও চিকিৎসাসে...
পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অ...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন ব...

মন্তব্য (০)