ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: দেশজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকার পরিবেশ রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে “৫বছরে ২৫কোটি বৃক্ষরোপণ” জাতীয় কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এমন কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে সমবায়ীরা বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে।
উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ও যমুনা কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আতাউকুলাগ্রামে সমিতির কার্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম (মিয়া ভাই), যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ প্রমুখ।
পরে সমিতির শতাধিক সমবায়ী সদস্যদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, সমিতির সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় অতিথিরা আগামীর নির্মল, সুস্থ্য ও সুন্দর বাসযোগ্য পৃথিবী বিনির্মাণে এবং পরিবেশ রক্ষায় পতিত জায়গায় বৃক্ষরোপণের উপর গুরুত্বারোপ করেন।
উপজেলা সমবায় অফিসার মো: জাফরুল ইসলাম জানান দেশজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গিকার ৫বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে প্রত্যন্ত এলাকায় শতভাগ সফল করতে উপজেলার প্রতিটি সমবায় সমিতির পক্ষে বৃক্ষরোপ এমন কর্মসূচির কোন বিকল্প নেই। পরবর্তিতে ধারাবাহিক ভাবে উপজেলার সকল সমবায় সমিতির সদস্যদেরকে এমন মহৎ কর্মসূচিকে শতভাগ সফল করার লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নে উদ্বুদ্ধ করার কথা জানান এই কর্মকর্তা।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...
মাগুরা প্রতিনিধি: পুলিশ সদস্যদের শারীরিক সুস্থতা, কর্মক্ষমতা ও চিকিৎসাসে...
পাবনা প্রতিনিধি : পাবনার সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় অ...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন ব...
বগুড়া প্রতিনিধি : উত্তরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র বগুড়ায়...

মন্তব্য (০)