• বিনোদন

এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢালিউড অভিনেত্রী তমা মির্জা অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আর অভিনয়ের পাশাপাশি মন চলে যায় ভক্ত-অনুরাগীদের মাঝে। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও সামাজিক মাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের শেয়ার করে নেন তিনি। এবার তেমনই একটি পোস্ট শেয়ার করে নিলেন অভিনেত্রী, যা নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

এদিকে সম্প্রতি তমা মির্জা করপোরেট জীবনেও পা রেখেছেন। একটি বেসরকারি ব্যাংকে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসেন তিনি। এর মধ্যেই তার নতুন এই পোস্ট ভক্ত-অনুরাগীদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এবার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। সেই পোস্টে একটি আবেগঘন ক্যাপশন দিয়েছেন তমা মির্জা। সেই আবেগপ্রবণ পোস্টও ভক্ত-অনুরাগীদের মাঝে কৌতূহল জন্ম নিয়েছে।

পোস্ট করা ছবিতে দেখা গেছে, কালো রঙের ফুলেল নকশার পোশাকে বেশ স্নিগ্ধ সাজে তমা মির্জা। খোলা চুল, কপালে ছোট টিপ, আর মিষ্টি হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন অভিনেত্রী। আর  তার সেই পোস্ট করা ছবির চেয়ে বেশি কৌতূহল জেগেছে তার ক্যাপশন। তিনি লিখেছেন— ‘বোকা আমি নাকি বোকা এ মন, হৃদয় জড়ালে আমায় কখন।’

তমা মির্জার এই আবেগঘন পোস্ট ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। ভক্ত-অনুরাগীরাও মন্তব্যে নিজেদের অনুভূতি জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন— ‘ভালোবাসলে মানুষ বোকাই হয়।’ আরেক নেটিজেন লিখেছেন—‘মানুষ না, মনটাই বোকা কিংবা সরল হয়।’

মন্তব্য (০)





image

বলিউড স্টাইলে জন্মদিন উদযাপন করলেন মৌ রহমান

১

বিনোদন প্রতিবেদক: মডেল, ফ্যাশন ডিজাইনার ও অভিনেত্রী মৌ রহমান...

image

শাহরুখ থেকে শুরু করে করণ, আর কারা এলেন রানির মায়ের শেষকৃত্যে

২

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রানি মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মঙ্গলবা...

image

বাড়ি বন্ধক-ব্যাংকঋণ নেওয়া দিয়া মির্জা যেভাবে ঘুরে দাঁড়িয়ে...

৩

বিনোদন ডেস্ক : প্রযোজক ও অভিনেত্রী দিয়া মির্জা ২০০১ সালে &ls...

image

‎জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইয়ামি গৌতম ‎

৪

‎বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম
বলিউড অ...

image

আবারও র‍্যাম্পে হাঁটবেন ঐশ্বরিয়া

৫

বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া র...

  • company_logo