• সমগ্র বাংলা

নড়াইলের নড়াগাতীতে গুলিবিদ্ধ একব্যক্তির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হাসান শেখ (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। হাসান চরকান্দিপাড়া গ্রামের তারা মিয়া শেখের ছেলে। পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও ভুক্তভোগীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জের ধরে গত বুধবার সকাল ৯টার দিকে কলাবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার শেখ সোহেল রানা এবং আবেদ গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। দুইপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হন।

এর মধ্যে সোহেল পক্ষের গুলিবিদ্ধ হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান ও মুক্তি শেখসহ অন্যরা চিকিৎসাধীন আছেন।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলী বলেন, পূর্বের হত্যাকান্ডের জেরসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরকান্দিপাড়ার দুইপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা কোন ধরণের অস্ত্রের ব্যবহার হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। তবে, এখনো পর্যন্ত কোনো পক্ষই মামলা দায়ের করেনি। ###

মন্তব্য (০)





image

পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে জনসচেতনতা বাড়াতে সমন্বয় সভা অনুষ...

পঞ্চগড় প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সাধারণ মানু...

image

জেনারেল হাসপাতালের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে সেবাদাতা ও ...

দিনাজপুর প্রতিনিধি : সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজনে দিনাজপ...

image

ময়মনসিংহে এপিবিএন'র অভিযানে ৩০ লাখ টাকার ১০২টি হারানো মোব...

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় ২ আর্মড পুলিশ ব্য...

image

পাবনায় ৪৫ দিনেও সন্ধান নেই এসএসসি পরীক্ষার্থী রাহাতের

পাবনা প্রতিনিধি : সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল ১...

image

বগুড়ায় ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৭

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর...

  • company_logo