ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ বাজারে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এজেন্ট ব্যাংকিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কালীগঞ্জ বাজারের আনোয়ার সেন্টারে নতুন এ এজেন্ট ব্যাংকিং সেন্টারের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদেজা শপিং কমপ্লেক্স ও আনোয়ার সেন্টারের স্বত্বাধিকারী আলহাজ্ব আনোয়ার হোসেন, এমটিবির ডেপুটি হেড অব এজেন্ট ব্যাংকিং দীপেশ কুমার দাশ, এমটিবি কালীগঞ্জ এসএমই ব্রাঞ্চের অপারেশন ম্যানেজার শরিফুল হক, এমটিবি এজেন্ট ব্যাংকিংয়ের ঢাকা রিজিওনাল হেড আফসারুল হক তোজা এবং জয়তুন বিজনেস সল্যুশনস লিমিটেডের হেড অব অপারেশন সারওয়ার খান সুমন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব। বিশেষ করে কালীগঞ্জ বাজার ও আশপাশের এলাকার ব্যবসায়ী, চাকরিজীবীসহ সাধারণ গ্রাহকরা এ সেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ পাবেন।
তারা আরও বলেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের এজেন্ট ব্যাংকিং সেন্টারের কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।
নতুন এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে কালীগঞ্জ বাজারের স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা আরও সহজে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
লালমনিরহাট প্রতিনিধি: গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতন...
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশ...
নড়াইল প্রতিনিধিঃ হাতে প্ল্যাকার্ড। চোখে কালো কাপড় বাঁধা। প্ল...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ফাতেহা ইয়াজ দাহাম/হযরত বড়পী...
নড়াইল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ...

মন্তব্য (০)