• সমগ্র বাংলা

চলমান সকল সংকট উত্তোলনে কাজ করছে সরকার: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা যুদ্ধের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠন করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সময়েই গার্মেন্টস শিল্প, পল্লী বিদ্যুতায়ন ও বিদেশে জনশক্তি পাঠানোর মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের সূচনা হয়। সেই ধারাবাহিকতাতেই তার সুযোগ্য সন্তান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

বুধবার সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় আব্দুল বারী বলেন, আশেপাশের দেশের মুদ্রার অবমূল্যায়ন হলেও আমাদের দেশের মুদ্রাসস্ফীতি হয়নি। নানা সংকটেও নতুন করে টাকা ছাপানো হয়নি। বর্তমানে যে বিদ্যুতের সমস্যা রয়েছে সেটিও অতিদ্রুত সমাধান হয়ে যাবে। এ সময় বগুড়ার উন্নয়ন নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বগুড়ার সন্তান হলেও তিনি এখন সারা দেশের সন্তান। তবে বগুড়ার যে কাঙ্ক্ষিত উন্নয়ন সেটি বাস্তবায়ন করা হবে। বগুড়া বিমানবন্দর চালু, ইকোনোমিক হাব গড়ে তোলাসহ তিনি বগুড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ এর উন্নয়নের কথাও তুলে ধরেন।

সভায় আলোচনার ফাঁকে প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে জিয়া পরিবারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোকেও। এ সময় জিয়াউর রহমানকে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, দেশি বিদেশি চক্রান্তে তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি শহীদ হন। কিন্তু তাঁর গঠিত দল ও তাঁর আদর্শ দেশের কোটি কোটি মানুষ ধারণ করে আসছেন। তিনি আরো বলেন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে হটিয়ে বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সংসদীয় গণতন্ত্র চালু করেন। নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মেয়েদের বৃত্তির ব্যবস্থা করেন। ১৯৯১ সাল থেকে আমি তাঁর অধীনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করেছি। কাছ থেকে তাঁকে দেখেছি। শহীদ জিয়া যেমন স্বচ্ছ ও সৎ মানুষ ছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও তেমনি স্বচ্ছ ও সৎ ছিলেন। রাষ্ট্রের একটি টাকাও অপচয় হোক এটি তাঁরা কখনো মেনে নিতেন না।
আরাফাত রহমান কোকোর প্রসঙ্গে তিনি বলেন, তাঁর সন্তান আরাফাত রহমান কোকো অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন। বিদেশের মাটিতে তিনি বিনা চিকিৎসায় মারা গেছেন। তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

বর্তমান সরকার প্রসঙ্গে তিনি বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়েছে। এই সরকারের নেতৃত্বে রয়েছেন তাঁদেরই সন্তান তারেক রহমান। প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরদিন থেকেই কাজ শুরু করেছেন। একজন প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত থাকেন। প্রধানমন্ত্রী সারাদেশের উন্নয়ন নিয়ে কাজ করছেন। তাই বগুড়াসহ এর আশেপাশের এলাকার উন্নয়নে তারা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন। এসময় তিনি সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার সাথে নিজেদের দায়িত্ব পালনের ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন।

বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ সময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া ৭ আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন, বগুড়ার ৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য এ্যাড. এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এ্যাড. আব্দুল বাসেদ, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জিললুর রহমানসহ বগুড়ার সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং জেলা পর্যায়ের সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ।

মন্তব্য (০)





image

মাদারগঞ্জে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ব...

image

বগুড়ায় আদালত বর্জনকে কেন্দ্র করে এজলাস কক্ষেই আইনজীবীদের ...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় দুই বছর আগে প্রত্যাহার হওয়া এক বিচারক পুনরায় জেলা ও দায়রা জজ হিসেবে য...

image

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, দেশি ইলিশের ব্যবসায়ীদের হতাশা...

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ করেই ...

image

জামালপুরে পৃথক দুই মামলায় ২ জনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পৃথক ধর্ষণ ও অপহরণ মামলায় দুই...

image

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্...

নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন...

  • company_logo