ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ দেশব্যাপী ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান শুরু করেছে পাবনার চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদল।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে চাটমোহর পৌর শহরের শাহী মসজিদ মোড় থেকে এ মশক নিধন ও জনসচেতনতামূলক প্রচারণা শুরু হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান প্রিন্স ও সদস্য সচিব সাদ্দাম হোসেনের দিকনির্দেশনায় এ কর্মসূচি পালিত হয়।
চাটমোহর উপজেলা ও পৌর ছাত্রদলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাসুম আকাশ, পৌর ছাত্রদল নেতা সাজেদুর রহমান সেজান ও সাকিব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর পৌর ছাত্রদলের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সদস্য মো. রবিন হোসেন, ছাত্রনেতা কনক বিশ্বাস, শাকীব ও মেহবার।
এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন চাটমোহর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির, চাটমোহর টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আলিফ হোসেন, সদস্য সচিব শাকিব হোসেন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিনুর রহমান, মথুরাপুর ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা রবিন হোসেন, ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সম্পদ এবং ছাত্রনেতা শফিকুল, ফাহিম, আসিফসহ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করেন, মশার ওষুধ ছিটান এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
ছাত্রদল নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন নয়, নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরে পৃথক ধর্ষণ ও অপহরণ মামলায় দুই...
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে গ্রাহক পর্যায়ে আর্থি...
বগুড়া প্রতিনিধিঃ সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মনিরুজ্জামানের ব...

মন্তব্য (০)