• সমগ্র বাংলা

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশ অমান্য: ফরিদপুরের নগরকান্দায় ৮টার পর দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি: জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রায় রাত ৮টার পর সব ধরনের শপিংমল, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি বাধ্যবাধকতা রয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখায় ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে নগরকান্দা উপজেলার প্রধান বাজারে এ তদারকি অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।

অভিযানকালে উপজেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) প্রকৌশলী সোহেল রানা চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী শরিফুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান জানান, বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের বেঁধে দেওয়া সময়সূচি কার্যকর করতেই এই অভিযান। নির্দেশ অমান্য করায় ৭ জন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীদেরও সজাগ ও সতর্ক করা হয়েছে। সরকারি আদেশ বাস্তবায়নে উপজেলায় নিয়মিতভাবে এই ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

ফজরের নামাজ পড়াতে গিয়ে নিখোঁজ ইমাম, রাস্তায় মিলল পাগড়ি-টু...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ফজরের নামাজ পড়াতে গ...

image

রাজধানীর নদ-নদীর দূষণের ৪২৪ উৎস শনাক্ত, বন্ধে নেয়া হয়েছ...

মাগুরা প্রতিনিধি : রাজধানীর চারপাশের নদ-নদী রক্ষায় পাইলট প্র...

image

ফরিদপুরে সমবায় ব্যাংকের ঋণের অর্থ আত্মসাৎ এর অভিযোগে সৈ...

ফরিদপুর প্রতিনিধি : সমবায় ব্যাংকের  ঋণের অর্থ আত্মসাৎ এ...

image

টেকনাফ উপকূলে নৌকা ডুবে দুইজন নিহত: বাংলাদেশী ও রোহিঙ্গ...

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপকূলে  নৌকা ডুবে দুই জনের...

image

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিব...

বগুড়া প্রতিনিধি : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস...

  • company_logo