ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির রৌমারী বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ১০৬৬/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাটিয়ামারী এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে আসামিবিহীন অবস্থায় পড়ে থাকা একটি প্যাকেট থেকে ১৩০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, জব্দ করা ইয়াবা রৌমারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ...
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের বাসাইলে এলজিইডির ১০ কোটি ৯ লাখ ৯২ হা...
বেনাপোল প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্লট স্থাপন বিষয়...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ঝামারঘোপ এলাকায় অভ...

মন্তব্য (০)