ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া মহানগরের সূত্রাপুর বাংলা স্কুলের পাশের ড্রেন থেকে ককটেল সাদৃশ্য কয়েকটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, এগুলো আসল ককটেল নয়। ককটেলের আদলে লাল কসটেপ দিয়ে মোড়ানো এসব বস্তুতে বালু পাওয়া যায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শহরের সূত্রাপুর বাংলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে এক পথচারী রাস্তা দিয়ে যাওয়ার সময় ড্রেনের মধ্যে ককটেল এর মতো দেখতে কয়েকটি বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশকে খবর দেওয়া হলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ সদস্যরা পরীক্ষা করে বুঝতে পারেন, এগুলো প্রকৃত ককটেল নয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে একটি বস্তুতে আঘাত করা হলে এর ভেতর থেকে বালু বেরিয়ে আসে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় একজন ব্যক্তি ফোন করে ঘটনাটি জানান। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে ড্রেনের মধ্যে ককটেল সদৃশ কয়েকটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো পরীক্ষা করে ককটেল নয় বলে নিশ্চিত হওয়া যায়।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারী এসব ককটেল সদৃশ বস্তু সেখানে রেখে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কারও সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদারীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচর উপজ...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পা...
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাত...
নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের স...

মন্তব্য (০)