• সমগ্র বাংলা

শিবচরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাদারীপুর প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে মাদারীপুরের শিবচর উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া ৮২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে ফলাফলের ভিত্তিতে উপজেলার সেরা ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে শিবচর ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিবচর ক্যারিয়ার ক্লাবের আহ্বায়ক ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থী ইসরাত জাহান ইমু বলেন, ‘শিবচর ক্যারিয়ার ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এমন সুন্দর আয়োজনে সম্মানিত ও পুরস্কৃত করার জন্য। আজকের এই স্বীকৃতি আমার জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। দিনটি আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতে আরও ভালো করার জন্য এই সম্মাননা আমাকে উৎসাহিত করবে। সবাই আমার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সিনিয়র সহকারী সচিব মাসুদুর রহমান বলেন, এসএসসিতে জিপিএ-৫ অর্জন তোমাদের সাফল্যের শেষ নয়, বরং স্বপ্নপূরণের পথে নতুন যাত্রার শুরু। এখন তোমাদের সামনে উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গড়ার বড় চ্যালেঞ্জ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে এই অর্জনই তোমাদের ভবিষ্যতের পথকে আরও এগিয়ে নেবে। শিবচর ক্যারিয়ার ক্লাব তোমাদের এই স্বপ্নের পথচলায় পাশে থাকবে এবং প্রয়োজনীয় পরামর্শ, দিকনির্দেশনা ও ক্যারিয়ার পরিকল্পনায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। তোমাদের সাফল্য শুধু ব্যক্তি বা পরিবারের নয়, শিবচরেরও গর্ব ও অর্জন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু ভালো ফলাফল নয়, সততা, শৃঙ্খলা, অধ্যাবসায় ও মানবিক গুণাবলি চর্চাই প্রকৃত শিক্ষিত মানুষ হওয়ার পথ। দেশপ্রেম ও দায়িত্বশীলতার মাধ্যমে জীবনে সফল হতে হবে। আমার মতে মেধাবী তারাই, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে। দেশপ্রেম ছাড়া একজন মেধাবী কখনই দেশ ও জনগণের কাজে আসে না। তোমরা উচ্চশিক্ষার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলবে এই প্রত্যাশা করি।

এসময় উপস্থিত ছিলেন, শিবচরের সন্তান ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া, শিবচর থানার পরিদর্শক (তদন্ত) রাকিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আছাদুর রহমান, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৬ সালের জিপিএ-৫ পাওয়া ৮২জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও সুশিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত পরামর্শ দেন বক্তারা।

মন্তব্য (০)





image

রাণীনগরে বই-কলম উপহার পেলো শিক্ষার্থীরা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে দাউদপুর-বেলবাড়ি একতা সংঘ পা...

image

অপ্রতীম হত্যার নেপথ্যে কী, উদঘাটনে মাঠে নেমেছে পাঁচ বাহিনী

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ছেলে ইশায়াত...

image

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দাদির

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিদ্যুৎস্পৃষ্ট নাত...

image

অপ্রতীমকে হারিয়ে পাগলপ্রায় মা নাহিদা, প্রশ্ন রাখলেন ‘এটা ...

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের স...

image

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক...

  • company_logo