• লিড নিউজ
  • সমগ্র বাংলা

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল থেকে চট্টগ্রামগামী নিউ বলেশ্বর পরিবহণের একটি বাস মহাসড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকার একটি হোটেল থেকে একটি প্রাইভেটকার মহাসড়কে উঠে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়।

সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির চালক ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারে থাকা আরও চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয় হামদর্দ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সজল চন্দ্র সরকার তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে সাবিহা আক্তার (৬২) নামে এক নারীর পরিচয় পাওয়া গেছে। তার ব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। তিনি ঢাকার ধানমন্ডির জিগাতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। নিহত অপর একজনের নাম লিটন মিয়া (৬৫) বলে জানা গেছে। প্রাথমিকভাবে নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার বিষয়ে বাসের যাত্রী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে বাসের যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।

খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। তারা নিহতদের লাশ উদ্ধার এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন মহাসড়ক থেকে সরানোর কাজ শুরু করা হয়।

ভবেরচর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে প্রাইভেটকারটি একটি হোটেল থেকে রং সাইড দিয়ে বের হয়ে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

অপ্রতীমকে হারিয়ে পাগলপ্রায় মা নাহিদা, প্রশ্ন রাখলেন ‘এটা ...

নিউজ ডেস্ক : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের স...

image

চাটমোহরে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের দক...

image

বগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, আহত ৫

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় একটি গ্যাস ফিলিং স্টেশনের গ্যাস প্ল...

image

নড়াইলে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ

নড়াইল প্রতিনিধি : নড়াইল জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্র...

image

মানিকগঞ্জে ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থ...

  • company_logo