ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, স্ত্রী ও দেড় বছরের সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন নামে এক ব্যক্তি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। তবে কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইকরাম হোসেন প্রথমে তার স্ত্রীকে হত্যা করে। পরে তাদের দেড় বছরের সন্তানকেও হত্যা করা হয়। এরপর নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, ইকরাম হোসেন প্রবাসে ছিল। কিছুদিন আগে সে বিদেশ থেকে দেশে ফিরে। পরিবারের সদস্যদের সঙ্গে তার কোনো বিরোধ বা পারিবারিক কলহ ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিক ভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই পরিবারের তিনজনের এমন মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কী কারণে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ইকরাম হোসেন আত্মহত্যা করেছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের নির্ধা...
দিনাজপুর প্রতিনিধি: আনন্দ উল্লাস উৎসবমূখর শান্তিপূর্ণ প...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন...
ফরিদপুর প্রতিনিধি : দীর্ঘ ৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফর...
ফরিদপুর প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশভুক্ত কর...

মন্তব্য (০)