• সমগ্র বাংলা

নেতৃবৃন্দের শাস্তির রায়ের প্রতিবাদে ফরিদপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায়ের প্রতিবাদে  ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবলীগ।

সংগঠন সূত্রে জানা যায়, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে ঘোষিত রায়ের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও সাংগঠনিক সম্পাদক রাসেলের নির্দেশনায় এবং ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানের সহযোগিতায় জেলা যুবলীগ এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বৃহস্পতিবার রাতে ফরিদপুরের বাহিরদিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। ছবিতে দেখা যায়, হাতে ব্যানার নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ নেন। অংশগ্রহণকারীদের মুখ মাস্কে আবৃত ছিল এবং তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘোষিত রায় বাতিলের দাবি জানান।

মন্তব্য (০)





image

শিশু হত্যার বিচার দাবির মিছিল থেকে ছাত্রলীগের ২ নেতা আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শি...

image

জামালপুরে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইয়াবাসহ গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের ...

image

দিনাজপুরের পৃথক অভিযানে গাঁজার গাছ ও ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ জন ...

image

‎ভূঞাপুরে প্রতিবন্ধী নাহিদের স্বপ্ন পুরণ করলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদকঃ শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। ভ...

image

ফরিদপুরে পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অ...

  • company_logo