• লিড নিউজ
  • অর্থনীতি

ব্যাংকের শেয়ার মালিকানায় দুঃসংবাদ

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ব্যাংকের পরিচালনা পর্ষদে অন্য কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগের বিধান আরও কঠোর করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো কোম্পানি কোনো ব্যাংকের শেয়ার কিনে ওই ব্যাংকের প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ওই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা পরিচালক হতে হবে। 

একই সঙ্গে শেয়ারধারক প্রতিষ্ঠানটি যদি পাবলিক লিমিটেড কোম্পানি হয়, তবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ এবং অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কমপক্ষে ২০ শতাংশ দায়মুক্ত মালিকানা নিশ্চিত করতে হবে। আগে এ ধরনের সুনির্দিষ্ট কোনো বিধান ছিল না।

এ বিষয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে উল্লে­খ করা হয়েছে।

এ নির্দেশনা ব্যাংকের আগামী পর্ষদ সভায় উপস্থাপন ও ব্যাংকের অন্যান্য সব কর্মকর্তা এবং শেয়ারধারকদের জানানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়- ব্যাংকের মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, শেয়ারধারক কোম্পানির আর্থিক সক্ষমতার তুলনায় অসামঞ্জস্য বিনিয়োগ কমানো, ব্যাংকের পর্ষদে শেয়ারধারক কোম্পানির পক্ষে মনোনীত প্রতিনিধি পরিচালকের ভূমিকা, স্বচ্ছতা ও জবাবদিহিতা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণেও এ নির্দেশনা কাজে লাগবে।

নির্দেশনা অনুযায়ী, এখন থেকে কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি পরিমাণে কোনো ব্যাংকের শেয়ার কিনতে পারবে না। কোনো কোম্পানি বেশি শেয়ার কিনে ফেললে তা পরবর্তী ৬ মাসে সীমার মধ্যে নামিয়ে আনতে হবে। এ নির্দেশনার ফলে কোনো কোম্পানির মনোনীত প্রতিনিধি পরিচালকের ক্ষেত্রে পুনঃনিয়োগ বা পরিবর্তনের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। একই সঙ্গে শেয়ার ধারণের প্রামাণ্য দলিল কেন্দ্রীয় ব্যাংকে উপস্থাপন করতে হবে। তিনি যতদিন পরিচালক পদে বহাল থাকেন ততদিন তার শেয়ার ধারণের দায়মুক্ত আলোচ্য হার বজায় রাখতে হবে। ওই বিধানের চেয়ে কম শেয়ার হলে পরিচালক পদ বাতিল হয়ে যাবে। সংশ্লিষ্ট কোম্পানির এমডি বা পরিচালক ছাড়া অন্য কোনো পদের ব্যক্তিকে ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

মন্তব্য (০)





image

জানুয়ারি-জুলাই: ইইউতে পোশাক রফতানি কমলো ১৪ শতাংশ

নিউজ ডেস্কঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের জা...

image

খেলাপি ঋণ ৯ মাসে কমেছে প্রায় ৩ শতাংশ

নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে সংস্কার ও ঋণ আদায়ে জোরদার উদ্যো...

image

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের মুনাফা ও আসল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের...

image

১৩ দিনে ১৭ হাজার ৫৫২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে

নিউজ ডেস্ক : সেপ্টেম্বর মাসের ১৩ দিনে দেশে প্রবাসী আয় বা রেম...

image

সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে নতুন ব্যবস্থা

নিউজ ডেস্ক : সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হ...

  • company_logo