ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে শিশু মরিয়ম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও মিছিল করার ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন আদারভিটা ইউনিয়ন (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান ও ছাত্রলীগের কর্মী মিরাজ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু মরিয়মকে ধর্ষণের পর হত্যার ঘটনার বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বাজিতেরপাড়া বাজার এলাকায় মানববন্ধন ও মিছিল করেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। মিছিলটির নেতৃত্ব দেন আদারভিটা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দিপু হাসান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দিপু হাসান ও মিরাজকে আটক করে।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ব্যানারে মরিয়ম হত্যার বিচারের দাবিতে মিছিল করায় সংগঠনটির দুই নেতাকর্মীকে আটক করা হয়েছে।
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ জন ...
নিজস্ব প্রতিবেদকঃ শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। ভ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের অ...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদ...

মন্তব্য (০)