• সমগ্র বাংলা

পাবনায় শিশু শিক্ষার্থী কলি হত্যাকাণ্ডের মুলহোতা গ্রেপ্তার, শাস্তির দাবিতে মানববন্ধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলার কুলুনিয়া গ্রামে নৃসংশভাবে স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি (১০) হত্যাকাণ্ডের ঘটনায় মুলহোতা মোস্তফা প্রামানিক (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে হত্যার রহস্য সম্পর্কে এই মুহুর্তে কিছূ জানাতে অপারগতা জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

ঘটনার দিন (১৬ সেপ্টেম্বর) আটক প্রতিবেশী মোস্তফা প্রামাণিককে জিজ্ঞাসাবাদের পরে হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মোস্তফাকে গ্রেপ্তার দেখানো হয়। 

বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মোস্তফাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এজন্য তাকে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে। কিভাবে, কি কারণে শিশু কলিকে হত্যা করেছে, মামলার তদন্তের স্বার্থে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।

 

ওসি আরো জানান, এছাড়া নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে অপহরণ মামলা দায়ের করেছিলেন। সেটি এখন হত্যা মামলায় রুপান্তর হয়েছে। আর শিশুটিকে ধর্ষণের বিষয়ে এখনই বলা যাচ্ছে না, তদন্তের পর বলা যাবে।

এদিকে নৃসংশ এই হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত কঠোর শাস্তির দাবিতে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশন পাবনা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ‘বেঁচে থাকার অধিকার চাই’, ‘আমার অধিকার নিয়ে ষড়যন্ত্র মানি না’, ‘শিশু অধিকার আইন বাস্তবায়ন চাই’,‘কলি হত্যার বিচার চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে নিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এছাড়াও মানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও অভিভাববকরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ‘কলিকে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। এই ধরনের নৃসংশ হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। আইনশৃঙ্খলার অবনতি এবং বিচারহীনতার জন্য এই ধরনের ধর্ষণ ও হত্যাকাণ্ড বারবার ঘটে চলেছে। এখন মানুষের সহ্য ক্ষমতার বাহিরে গেলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই এই ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন।

উল্লেখ্য, নিখোঁজের ৭দিন পর ‎বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে কামরুন্নাহার কলির বাড়ির পাশের একটি ডোবা থেকে তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিল শিশুটি।

মন্তব্য (০)





image

বিদ্যুৎ চুরি রোধে ইজিবাইক গ্যারেজে ডিপিডিসির অভিযান,চার গ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিদ্যুৎ চুরি ও অবৈধ ব্যবহার রোধে নারায়...

image

চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মান...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে হত্যা মামলায় গ্রামের ন...

image

সবার জন্য শিক্ষা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে ছাত্র ফ্রন্টে...

দিনাজপুর প্রতিনিধি: সবার জন্য শিক্ষা নিশ্চিতের দাবিতে আ...

image

বগুড়ায় শজিমেক হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে ৪ আনসার সদস্য...

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ...

image

শ্রীপুরে কাঁটাতারের বেড়া ভেঙে স্বাস্থ্য কেন্দ্রে এমপির প্...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo