• সমগ্র বাংলা

বগুড়ায় শজিমেক হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে ৪ আনসার সদস্য আহত: আটক ৪

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় হামলায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আনসার সদস্য শাহিনুর, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন ও আজাদ। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আটকরা হলেন বোরহান উদ্দিন (১৮), তানভীর আহমেদ (১৭), সামির আহম্মেদ (১৮) ও রিশাদ (১৭)। পুলিশ জানিয়েছে, তারা বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাতে বগুড়া শহরের বৌ বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ আহত হন। পরে তার বন্ধুরা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বে থাকা ট্রলি বহনকারী নাহিদের সঙ্গে ওই তরুণের বন্ধুদের তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ৬ থেকে ৭ জন নাহিদকে মারধর শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি বিভাগের দায়িত্বে থাকা আনসার সদস্যরা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে চার আনসার সদস্য আহত হন। আনসার কর্তৃপক্ষের দাবি, তাদের ছুরিকাঘাত করা হয়েছে। পরে পুলিশ ও অতিরিক্ত আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় চারজনকে আটক করা হয়। তবে হামলায় জড়িত আরও কয়েকজন পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বগুড়ার জেলা কমান্ড্যান্ট গোলাম মৌলাহ্ তুহিন বলেন, হট্টগোল ঠেকাতে গিয়ে চার আনসার সদস্য আহত হয়েছেন। তাদের ছুরিকাঘাত করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে বগুড়া গোয়েন্দা পুলিশের ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, হামলায় চাকু ব্যবহার করা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আনসার সদস্যদের মারধর করা হয়েছে এবং তারা আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।

মন্তব্য (০)





image

শ্রীপুরে কাঁটাতারের বেড়া ভেঙে স্বাস্থ্য কেন্দ্রে এমপির প্...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

পঞ্চগড়ে পৌর আ.লীগের সাধারন সম্পাদক আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত পৌর আওয়ামী লীগের সাধ...

image

ফরিদপুরে হাসান হত্যা মামলা: স্ত্রীসহ ৪ জনের যাবজ্জীবন

ফরিদপুর প্রতিনিধি : পারিবারিক বিরোধের জেরে ফরিদপুরে ডেকে নিয...

image

চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নেই, কালীগঞ্জে মানুষের কাছে গ...

গাজীপুর প্রতিনিধি : অর্থের সংকট, দূরত্ব কিংবা ব্যস্ততা-নানা ...

image

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশী বিভ...

  • company_logo