• সমগ্র বাংলা

ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় ৭ বছরের শিশুর মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান্নাতুল আক্তার জান্নাতি নামে সাত বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের বৈদ্য ডাঙ্গী গ্রামের সদরপুর-চরভদ্রাসন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাতুল আক্তার জান্নাতি বৈদ্য ডাঙ্গী গ্রামের শেখ রিপনের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে জান্নাতি স্থানীয় শেখ শহিদের বাড়ির সামনে পাকা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় চরভদ্রাসন থেকে সদরপুরগামী একটি অজ্ঞাত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গাড়িটির নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার পরপরই শিশুটির বাবা ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জান্নাতিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সদরপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তবে দুর্ঘটনার পরপরই অটোরিকশা ও এর চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। চালক ও অটোরিকশাটি আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

মন্তব্য (০)





image

উৎসবমুখর পরিবেশে নওগাঁয় অনুষ্ঠিত হলো কমিউনিটি পুলিশ কাবাড...

নওগাঁ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রথমবারের মতো অনুষ...

image

কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়ে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জি...

image

ফরিদপুরে পত্রিকার মালিকানা হস্তান্তরে গড়িমসি

ফরিদপুর প্রতিনিধি : দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মালিকানা হস...

image

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাবের প্রতিবাদ, সাবেক সেনাসদস্...

পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

image

অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরি, বগুড়ায় পাঁচ প্রতিষ্ঠানকে জর...

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈর...

  • company_logo