ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এর আওতায় কারিগরি প্রশিক্ষণ কোর্সের শিক্ষার্থীর বরণ ও বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের বনানী গাক টাওয়ারে অনুষ্ঠিত এই আয়োজনে ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জিআইটি'র অধ্যক্ষ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাকের সিনিয়র পরিচালক ড. মো: মাহবুব আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে কারিগরি দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্রে দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, তারা কারিগরি দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। দেশ ও বিদেশের চাকরির বাজারে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে ৩ মাস মেয়াদী গ্রাফিক্স ডিজাইন ও কেয়ার গিভিং কোর্সে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা গ্রহণ করছেন। শুধু তাই নয় প্রশিক্ষণ পরবর্তী প্রত্যেক প্রশিক্ষনার্থীদের ১২ হাজার টাকা করে সহায়তাও প্রদান করা হচ্ছে যা তাদের নিজ নিজ কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। তিনি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে কারিগরি শিক্ষা ও দক্ষতা অর্জন তরুণদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ড এর আওতায় পরিচালিত এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ সৃষ্টি করছে।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন গাক এর উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন এবং সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদারসহ জিআইটি-এর সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকবৃন্দ।
কারিগরি দক্ষতা অর্জন করি, আত্মবিশ্বাসী ভবিষ্যৎ গড়ি’ এই প্রত্যয়ে জিআইটি'র কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে মর্মে জানান সংশ্লিষ্টরা।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে অটোরিকশার ধাক্কায় জান...
নওগাঁ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে নওগাঁয় প্রথমবারের মতো অনুষ...
ফরিদপুর প্রতিনিধি : দৈনিক আজকের সারাদেশ পত্রিকার মালিকানা হস...
পাবনা প্রতিনিধি : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈর...

মন্তব্য (০)