ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় হেরোইন সেবনের অপরাধে মো: আশিক (২৩) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া সদর ইউনিয়নের শেখরীনগর (মধ্যপাড়া) গ্রামে আশিকের বসতবাড়িতে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলমের কাছে অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সেখানে অভিযুক্ত আশিকের মাতা রেবেকা বেগম (৫০) ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে ভ্রাম্যমাণ আদালতে মো: আশিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তার কাছ থেকে হেরোইন সেবনের উপকরণ হিসেবে একটি ম্যাচলাইট, ১০ টাকার মোড়ানো একটি নোট, এক পিস রাংতা ও একটি বোতলের ক্যাপ জব্দ করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মো: আশিকের বিরুদ্ধে হেরোইন সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৬ ধারায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাটুরিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশী বিভ...
নড়াইল প্রতিনিধি : তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে বির...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরের নি...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার ভেরাডাঙ্গা সরকারপ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাতদিন পর ম...

মন্তব্য (০)