• সমগ্র বাংলা

ফরিদপুরে নানা বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় নানা বাড়ি থেকে মায়ের সাথে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাফসা আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাপুর-মাঝারদিয়া সড়কের কাগদী বাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা ও ইজিবাইক চালক আহত হয়েছেন।

নিহত হাফসা নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার প্রাথমিক শিক্ষক মো. আনিস মোল্যার ছোট মেয়ে এবং সালথা উপজেলার মিনহাজদিয়া গ্রামের মঞ্জুর মোল্যার নাতনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মামার সঙ্গে সোনাপুর ইউনিয়নের মিনহাজদিয়া গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায় হাফসা। রোববার দুপুরে তার মা চামেলি বেগম তাকে নিয়ে ইজিবাইকযোগে নিজ বাড়ি নগরকান্দার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কাগদী বাজারের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইকটিকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায় এবং হাফসা ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাফসাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ইজিবাইক চালক ও শিশুটির মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

মন্তব্য (০)





image

আওয়ামী লীগ সরকারের সময় দেশের মানুষের ওপর নির্যাতন হয়েছে: ...

পঞ্চগড় প্রতিনিধি: ‘স্বৈরাচার’ সরকারের আমলে দেশের মানুষ অনির্বাচিত...

image

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: ...

জামালপুর প্রতিনিধি : সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ৬ কোটি...

image

চৌধুরী নায়াব ইউসুফের হাত ধরে ফরিদপুরে ‘উদ্যোক্তা জোন’ সফ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরকে একটি যুগোপযোগী ও উদ্যোক্তাবান্...

image

কালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় পৃথক মাদকবিরোধী অভিযান চা...

image

চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বদলি

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি...

  • company_logo