ফাইল ছবি
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৬৮ শিশু।
রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৫ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৭১ হাজার ৫৪৩ শিশু।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৩ শিশু, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ শিশু। গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫১ হাজার ২৪ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ২৫২ শিশু।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯২২ শিশু শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ১০০ শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।
নিউজ ডেস্কঃ দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যা...
নিউজ ডেস্ক : সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু হয়েছে। একই ...
নিউজ ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের ম...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৭ শি...
নিউজ ডেস্কঃ ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নী...

মন্তব্য (০)