• সমগ্র বাংলা

ফরিদপুরের আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবি উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা। তিনি পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারে চায়ের দোকান করতেন।

আহত ব্যক্তিরা হলেন একই এলাকার মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে মোক্তার বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে

ঘটনা সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রবি একই গ্রামের আরও তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে গত ২৬ জুন গ্রাম্য বিরোধের জের ধরে একই গ্রামের সুমন শেখ (৩০) নামের এক যুবককে প্রতিপক্ষের লোকজন একইভাবে কুপিয়ে হত্যা করেছিল। নিহত রবি ছিলেন সুমনের চাচা। হামলায় আহত ব্যক্তিরাও একই পক্ষের অনুসারী। ওই পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) মাসুদুজ্জামান জানান, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

মন্তব্য (০)





image

নারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিক...

জামালপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা...

image

ফরিদপুরের সালথায় বাঁশের সাঁকো দেওয়া ঘিরে দুই পক্ষে দফায়...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার ...

image

ডেঙ্গু ঠেকাতে গাজীপুরে ৭০০ মানুষের পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর প্রতিনিধি : একদিকে এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল খুঁজে ধ্বংস, অন...

image

মাদক বিয়ারীকে ধরে ধরে মারেন, পুলিশে দেন- শাহজাহান চৌধুরী ...

কক্সবাজার প্রতিনিধি : ‎বাল্যবিবাহ ও শিশুশ্রমের মতো সামাজ...

image

ময়মনসিংহ মহানগর জামায়াতের সীরাত মাহফিল অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্য...

  • company_logo