ছবিঃ সিএনআই
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকে কেন্দ্র করে যশোর-বেনাপোল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার সকাল ১০টায় শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা।
মিছিলটি যশোর-বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এসময় শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ ও সমাবেশের কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
সমাবেশে বক্তারা শহিদুল ইসলাম শাহিদের পদ স্থগিতের সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে তা দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান। #
নারায়ণগঞ্জ প্রতিনিধি : দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ডেঙ্গু নিয়ন্ত্রণে প...
পাবনা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় পাবনার চাটমোহরেও শুরু হয়েছ...
নওগাঁ প্রতিনিধি: সারা দেশের সঙ্গে নওগাঁতেও জাতীয় ডেঙ্গু প্রত...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সাধারণ ও অসহায় মানুষের স্বাস্থ...

মন্তব্য (০)