ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: প্রাণঘাতি ডেঙ্গু রোগের জীবানু বহনকারি এডিস মশার বংশবিস্তার রোধে সারাদেশের মত দিনাজপুরেও শুরু হয়েছে ৩মাস ব্যাপি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান।
সকালে র্যালী শেষে জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক মেফাজ্জল হোসেন দুলাল পৌর প্রশাসক হাফিজুর রহমান এবং সিভিল সার্জন সার্জন ডাঃ গোলাম রাসুল রাখি, শিক্ষক শিক্ষার্থী স্কাউট বিএনসিসি বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের অংশ গ্রহনের মাধ্যমে অপসারন করা পথের ধারে আগাছা। এডিস মশার বংশ বিস্তারের বিভিন্ন উপাদান পরিষ্কারের কাজ শুরু হয়। চলবে টানা ৩মাস ধরে।
এর আগে সকালে কেন্দ্রীয় ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী তারেক রহমান। এসময় দিনাজপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্হিত ছিলেন তারা।
এসময় সিভিল সার্জন সার্জন ডাঃ গোলাম রাসুল রাখি জানিয়েছেন, দিনাজপুরে ডেঙ্গু পরিস্হিতি স্বাস্থ্য বিভাগের নিয়ন্ত্রণে, এপর্যন্ত মারা গেছে মাত্র একজন আক্রান্ত রোগী।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের বাণিজ্যিক রাজধানী হিস...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাকা বর্ষার পানি...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল ...
গাজীপুর প্রতিনিধি: একটি ছোট্ট বার্তা। কয়েকটি শব্দ। তারপর নীর...

মন্তব্য (০)