প্রতীকী ছবি
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের শাহপরীরদ্বীপে নাফ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহত দুই শিশু হলো শাহপরীরদ্বীপ উত্তর পাড়া এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে মোহাম্মদ নিশান (১৪) ও কেফায়েত উল্লাহর ছেলে আরজিন (১৩)।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার চার ঘণ্টা পর স্থানীয় জেলে ও বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নিশান ও আরজিন জেটিঘাটসংলগ্ন নাফ নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয় জেলে ও বাসিন্দারা নৌকা নিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। পরে কোস্টগার্ডের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন।
দুপুর দুইটার দিকে শাহপরীরদ্বীপ বিজিবি বিওপির সামনে নাফ নদীর অংশ থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। আরজিনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিশানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজীব বলেন, নাফ নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে দিনব...
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলায় মাঠে জমে থাকা বর্ষার পানি...
গাজীপুর প্রতিনিধি: একটি ছোট্ট বার্তা। কয়েকটি শব্দ। তারপর নীর...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ‘যদি এমপ...
বগুড়া প্রতিনিধিঃ বন্ধুকে হত্যার আগে ইন্টারনেটে অজ্ঞান করার ও...

মন্তব্য (০)