ছবিঃ সিএনআই
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ‘যদি এমপি হতে পারি, তাহলে দেখিয়ে দেব হযরত উমরের জামানা কেমন ছিল। আমি নিজে ঘরে ঘরে গিয়ে খাবার দিয়ে আসব, আমার কাছে আসতে হবে না।’ নির্বাচনের আগে এমন কথা বলেছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ছবি ও ভিডিওতে এ কার্যক্রমের চিত্র দেখা গেছে।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে নির্বাচন করে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
কুতুবপুরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছে দেওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন হানজালা। এ সময় বৃদ্ধা সমিরুন্নেছা তাঁর মাথায় হাত রেখে দোয়া করেন। সমিরুন্নেছা বলেন, এর আগে কোনো এমপিকে আমরা চোখেও দেখি নাই। এই এমপি খাবার নিয়ে আমার ঘরের দুয়ারে আইছে। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক।
খাদ্যসামগ্রী পেয়ে কুতুবপুরের বাসিন্দা বৃদ্ধা সমিরুন্নেছা আবেগাপ্লুত হয়ে এমপি হানজালার মাথায় হাত রেখে দোয়া করেন। তিনি বলেন, আমরা আগে কোনো এমপি এভাবে বাড়িতে আসতে দেখি নাই। এই এমপি নিজে আমাদের ঘরে এসে খাবার দিয়ে খোঁজখবর নিয়েছেন। আল্লাহ তারে অনেক দিন বাঁচায় রাখুক।
২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হিসেবে রিকশা প্রতীকে নির্বাচন করে ৬৪ হাজার ৯০৯ ভোট পেয়ে মাদারীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
স্থানীয় অনেকের মতে, নির্বাচনের আগে মানুষের দ্বারে দ্বারে গিয়ে সেবা করার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, সাম্প্রতিক এই উদ্যোগ সেই প্রতিশ্রুতি বাস্তবায়নেরই একটি উদাহরণ।
এ বিষয়ে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা মুঠোফোনে বলেন, আমি আমার নির্বাচনী ইশতেহারে মানুষের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো একে একে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার করেছিলাম, সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আমাকে একটু সময় দিন, প্রতিটি প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব।
গাজীপুর প্রতিনিধি: একটি ছোট্ট বার্তা। কয়েকটি শব্দ। তারপর নীর...
বগুড়া প্রতিনিধিঃ বন্ধুকে হত্যার আগে ইন্টারনেটে অজ্ঞান করার ও...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে যুবদল নেতা তরিকুল ইসলাম সম্রা...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের উচল...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ...

মন্তব্য (০)