ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাঁজা সেবনের দায়ে মো: আরশেদ আলী (৩৬) নামে এক সিএনজি চালককে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৬ মিনিটে উপজেলার ধানকোড়া ইউনিয়নের মধ্য গোলড়া গ্রামের সিরাজ সাইজির বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো: আরশেদ আলী সাটুরিয়া উপজেলার কৈট্রা পাইকপাড়া গ্রামের বাসিন্দা। সে পেশায় সিএনজি চালক।
জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মোরশেদ আলমের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আরশেদ আলীকে গাঁজা সেবনের অপরাধে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২১ অনুযায়ী তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে তার কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা, একটি কল্কি, একটি স্টিলের কাটনি ও একটি কাঠের টুকরো জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। সাটুরিয়াকে মাদকমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মানিকগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সাটুরিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পাবনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণাল...
গাজীপুর প্রতিনিধি: নিজের বাড়িতে আগুন দেওয়ার অভিযোগে শেষ পর্য...
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চা...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামে...

মন্তব্য (০)