• সমগ্র বাংলা

নওগাঁয় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চলমান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: নাজমুল হোসাইন, সিভিল সার্জনের প্রতিনিধি ও পুলিশ সদস্যরা অভিযানকালে সঙ্গে ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এি•কিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোঃ রাশেদ জানান এদিন নওগাঁ সদর উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে স্বাস্থ্যসেবা সংক্রান্ত অনিয়ম এবং চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে নিউ ন্যাশনাল ক্লিনিক এবং স্কয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার-এ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিলো ডিজি (স্বাস্থ্য) কর্তৃক প্রদত্ত লাইসেন্স নবায়ন না করা, দৃশ্যমান স্থানে পরীক্ষার মূল্য তালিকা প্রদর্শন না করা, চিকিৎসা সংক্রান্ত রেজিস্টার যথাযথভাবে হালনাগাদ না রাখা এবং সাধারণ ও বিপজ্জনক চিকিৎসা বর্জ্য নির্ধারিত কালার কোড অনুযায়ী পৃথক বিনে সংরক্ষণ না করা। এই সকল অনিয়মের পরিপ্রেক্ষিতে ২টি প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে ৪টি মামলায় মোট ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

এছাড়া জুলাই ও আগস্ট মাসে একই আইন ও বিধিমালার আওতায় সদর উপজেলায় আরও ৬টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ১২টি মামলায় ১০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৮,০০০ (আটাত্তর হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

বুধবার (০৯ সেপ্টেম্বর) সম্পন্ন করা অভিযানসহ মোট ৭টি মোবাইল কোর্ট অভিযানে ১৬টি মামলায় ১২টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সর্বমোট ১,০৮,০০০ (এক লাখ আট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথ ভাবে প্রতিপালন, রোগীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশসম্মত ভাবে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

গাছের ডালে দর্শক দেখে গ্যালারির আশ্বাস প্রতিমন্ত্রীর

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্ণামে...

image

টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবি"র অভিযান: ১৪ লাখ পিস ইয়া...

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমা...

image

ভোরের সড়কে ধাক্কা, হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু-রিয়াজুলের...

গাজীপুর প্রতিনিধি : ভোরের আলো পুরোপুরি ফোটার আগেই কর্মস্থলের উদ্দেশ্যে ব...

image

নড়াইলের গন্ধর্ব্যখালীতে নদীভাঙন রোধ ও পুনর্বাসনের দাবিতে ...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার গন্ধর্ব্যখালী এলাকায় চিত...

image

গোপন তথ্যের দুই সূত্র, কালীগঞ্জে মিলল ২০৪ পিস ইয়াবা

গাজীপুর প্রতিনিধি : একটি অভিযান শুরু হয়েছিল একটি বাড়িকে ঘিরে...

  • company_logo