• প্রশাসন

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

  • প্রশাসন

ফাইল ছবি

‎নিউজ ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

‎মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাদেরকে বদলি করা হয়।
‎
‎বদলিকৃত কর্মকর্তারা হলেন- সাজিয়া আফরোজ সুমাকে পিওএম-দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার থেকে বদলে করে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
‎
‎নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক-মিরপুর বিভাগের ট্রাফিক-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
‎
‎এছাড়া সৌমিক হাসানকে রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-রমনা) থেকে বদলি করে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
‎
‎আর খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার থেকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
‎
‎আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মন্তব্য (০)





image

‎নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনা...

১

নিউজ ডেস্কঃ দেশে নাশকতা ও চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে শ...

image

৯ জেলার নিরাপত্তায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েন

২

নিউজ ডেস্ক : দেশের ৯ জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখা...

image

‎নড়াইলের বেন্দারচরে হিন্দু বসতিই নাই, বাড়ি ভাঙচুরের খবর ম...

৩

নিউজ ডেস্কঃ নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু স...

image

গোপালগঞ্জে কঠোর বার্তা আইজিপির

৪

নিউজ ডেস্ক : শান্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্...

image

আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার...

৫

নিউজ ডেস্কঃ ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা আনা, শব্দদূষণ নিয়ন্ত্...

  • company_logo