ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি : উত্তরের (দিনাজপুর, ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারী এবং রংপুর জেলায়) ৫ জেলায় গণ পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা আশংকা করছেন পরিবহন মালিক সংগঠনের নেতারা। পরিবেশ স্বাভাবিক রাখতে আগাম ব্যবস্হা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আহবান জানিয়েছে তারা। আজ মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে গন মাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ধরেছেন সংগঠনের নেতারা।
দিনাজপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ভবানী শংকর আগরওয়াল জানান, নিয়ম মেনে এবং সমন্বয় সাপেক্ষে এক জেলার সাথে আরেক জেলায় গণ পরিবহন বাস চলাচল পরিচালনা করে থাকেন তারা। তবে বেশ কিছুদিন ধরে নীলফামারী জেলা বাস মিনিবাস মালিক সমিতি নামে একটি সংগঠন নিয়ম বর্হিভুত ভাবে রুটে অতিরিক্ত ১০টি বাস নামাতে চাচ্ছে৷ তাদের আবদার পুরন করা না হলে তারা সৈয়দপুরে সড়কে বেরিকেট দিয়ে ৬জেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধের হুমকি দিচ্ছে। এতে পরিবেশ সেক্টরে অনাকাঙ্ক্ষিত সংঘাতসহ বিশৃঙ্খলা দেখা দিতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন তারা।
একই আহবান জানিয়েছেন রংপুর নীলফামারী জেলার মালিক গ্রুপের নেতারা।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম...
কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেলেন আর্মস পুলি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের দিনে দুপুরে একজন কলেজ ছ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় মো...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছে...

মন্তব্য (০)