ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় আব্দুল আজিজ (৫৫) নামে এক পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মিয়াপুর মিনারপাড়া এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল আজিজ উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ডাঙ্গামাছ গ্রামের মৃত সেকেন সরদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ সেপ্টেম্বর) এশার নামাজের পর বাড়ি থেকে বের হন আব্দুল আজিজ। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি তিনি। মঙ্গলবার সকালে মিয়াপুর মিনারপাড়া এলাকার মানিকের পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে। পরে স্থানীয়রা মরদেহটি আব্দুল আজিজের বলে শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, পুকুর থেকে আব্দুল আজিজের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতরাতে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও...
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়...
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প...
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমি থে...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদ...

মন্তব্য (০)