• সমগ্র বাংলা

সাটু‌রিয়ায় ব‌্যক্তিগত জ‌মি থে‌কে অ‌বৈধ ভা‌বে বালু উ‌ত্তোলন, ১ লাখ টাকা জ‌রিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতি‌নি‌ধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন ক‌রে জ‌মি ভরাট করার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আকাশী পূর্বপাড়া গ্রামের ময়নাল হকের ছেলে মু‌জিবুর রহমান (৪৫)। 

সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহমুদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, মুজিবুর রহমান ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে জমি ভরাট করে ভিটি তৈরি করছেন। পরে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে মুজিবুর রহমান জরিমানার ১ লাখ টাকা নগদ পরিশোধ করেন।

তিনি আরও জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





image

নওগাঁয় সীরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও...

image

ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়...

image

পাবনায় ডিবির অভিযানে ৪ কেজি গাঁজা ও ২০ গ্রাম হেরোইন উদ্ধা...

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প...

image

পাবনায় পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা লাশ

পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলায় আব্দুল আজিজ (৫৫) নাম...

image

পাবনায় বিএনপি নেতা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদ...

  • company_logo