ছবিঃ সিএনআই
চট্টগ্রাম প্রতিনিধি : প্রযুক্তি ও মমতায় কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজ সেবায় এই প্রতিপদ্যকে ধারণ করে জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে করে যাচ্ছে সমাজ সেবা অধিদপ্তর।
তারই আলোকে ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় চন্দনাইশ উপজেলা মিলনায়তনে উপজেলা সমাজ সেবার উদ্যোগে বন্যাদুর্গত শিশুদের মাঝে কিটস্,প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগীয় সমাজ সেবা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজ সেবা উপ পরিচালক মোহাম্মদ উমর ফারুক, সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা অফিসার রাসেল চৌধুরী, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, মৌলানা আনোয়ার হোসাইন। পরে বন্যাদুর্গত ৪০জন শিশুদের মাঝে কিটস্,৯০জন এতিম শিশুদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ, ও ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে চন্দনাইশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোজাহেরুল কাদের সহ মিডিয়া কর্মী ছাড়া ও বিভিন্ন পেশার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়া ...
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে বিচারাধীন একটি ব্যক্তি মালিক...
পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়ায় বহুল আলোচিত কিশোরী তমা খাত...
নওগাঁ প্রতিনিধি: দেশের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে যে বাহিনীর সদস...
নড়াইল প্রতিনিধিঃ সর্বজনীন পেনশন স্কিমে সাধারণ মানুষের অংশগ্...

মন্তব্য (০)