• সমগ্র বাংলা

সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতকানিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাতকানিয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার বিকেল ৫টায় সাতকানিয়া উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‌্যালিটি সাতকানিয়ার কেরানীহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে সাতকানিয়া রিসোর্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু।

প্রধান অতিথির বক্তব্যে শেফায়েত উল্লাহ চক্ষু বলেন, “জাতির ক্লান্তিকালে বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল। জাতি যখনই দুর্যোগে পড়ে, তখনই বিএনপি জাতির কাণ্ডারি হয়ে দাঁড়ায়।”

তিনি আরও বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ রহিম, সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শওকত আলী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মোমেন, অ্যাডভোকেট ওমর চৌধুরী, ইসমাইল মাস্টার, মোহাম্মদ ইলিয়াস, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আবুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবছার, পশ্চিম ডেমশা ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহাম্মদ, সদস্য সচিব নাজির বাদশাহ, উত্তর সাতকানিয়া শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আহামদ হোসেন, যুবদল নেতা জামাল হাকিম ও রাসেদ, এওচিয়ার মোহাম্মদ আবু তৌহিদ, মাদার্শার নেজাম উদ্দীন, ডেমশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ কামাল উদ্দীন শিকদার, সাধারণ সম্পাদক আবুল কালাম, কালিয়াইশের মামুনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন। র‌্যালি ও সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

 

মন্তব্য (০)





image

এআই সিসিটিভি ক্যামেরার নজরদারীতে নওগাঁ শহর

নওগাঁ প্রতিনিধি: তিলোত্তমা নওগাঁ শহরকে ৬৪টি এআই ক্যামেরার মা...

image

সীমান্তের বেকার যুবকদের স্বাবলম্বী করতে বিজিবির ইলেকট্রিক...

​চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও ...

image

রংপুরে মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড...

নিউজ ডেস্কঃ রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহ...

image

রাণীনগরে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সচেতনতামূলক এক সভা অনুষ্ঠিত...

image

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক-১

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার...

  • company_logo