• সমগ্র বাংলা

পাবনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক-১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে মো. রবি (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার মো. রবি চাটমোহর উপজেলার চড়ইকোল গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ (৩৮) চড়ইকোল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি তিন সন্তানের জননী। তার স্বামী ঢাকায় গাড়ি চালানোর কারণে বাড়িতে থাকেন না।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রবি কৌশলে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। অভিযোগ অনুযায়ী, তিনি ওই গৃহবধূর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ চিৎকার দিলে তার ১৪ বছর বয়সী মেয়ে পাশের ঘর থেকে সেখানে ছুটে আসে। পরে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে অভিযুক্ত রবিকে আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাতেই চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





  • company_logo