• রাজনীতি

আমি বাইরে থেকে ভেসে আসিনি, আমার নাড়ি পোতা এই চাটমোহরে’: অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ সংরক্ষিত নারী আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, ‘আমি বাইরে থেকে ভেসে আসিনি। আমার জন্ম এই চাটমোহরে। আমার মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছি, আমার নাড়ি পোতা হয়েছে এই চাটমোহরে। এই চাটমোহরেই আমি বড় হয়েছি। মারা গেলে এখানেই আমার কবর হবে।’

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনার চাটমোহর উপজেলা বিএনপির আয়োজনে পৌর সদরের বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট রুমা বলেন, ‘চাটমোহরে কোনো বহিরাগতকে মেনে নেওয়া হবে না। বহিরাগতদের আস্তানা চাটমোহরে হবে না। গত নির্বাচনে দল একজন বহিরাগতকে মনোনয়ন দিয়েছিল। আমি দিন-রাত পরিশ্রম করে তাকে চাটমোহরে ২০ হাজার ভোটে বিজয়ী করেছিলাম। কিন্তু তিনি এমপি হতে পারেননি। এখন তিনি দলকে বিভক্ত করার চেষ্টা করছেন। তাই এই এলাকায় তাকে মেনে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘গত তিন মাস ধরে আমি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এখনো এলাকার উন্নয়নের বিষয়গুলো ফেসবুকে তুলে ধরিনি। আজ থেকে দেব। এলাকার উন্নয়ন করব। আপনারা আমার কাছে আসবেন, আমি সব সময় আপনাদের সহযোগিতা করব।’

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ বলেন, ‘রুমা পার্লামেন্ট সদস্য, আর আমি জেলা বিএনপির সদস্য সচিব। রুমা উন্নয়ন দেখবেন, আমি সাংগঠনিক বিষয় দেখব। বহিরাগত কেউ এখানে কোনো সুবিধা নিতে পারবে না।’ এ বিষয়ে তিনি প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলমের সভাপতিত্বে এবং পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেকের সঞ্চালনায় গণসমাবেশে আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি এ এম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইদুর রহমান, মনির উদ্দিন মনি, হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজির সরকার, গুনাইগাছা ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মওলা, মূলগ্রামের আনোয়ার হোসেন, ডিবিগ্রামের মজনুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলজার হোসেন, মহিলা নেত্রী শিরিন শিলা, বিলচলনের গোলজার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফুলচাদ হোসেন শামীমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

গণসমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মন্তব্য (০)





image

‎দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে...

image

‎ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ শুরু

নিউজ ডেস্কঃ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ...

image

এই সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি করেছে প্রতারণা করেছে: শফি...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : বিরোধী দলীয় সংসদ নেতা ও বাংলাদেশ জামা...

image

সরকার বাধা দিলে লংমার্চের ৬ দফা এক দফাতে পরিণত হবে: নাহিদ

নিউজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদ...

image

লংমার্চ নিয়ে প্রতিকূল পরিবেশ তৈরি করলে জনগণের রোষানলে পড়ত...

নিউজ ডেস্কঃ লংমার্চ নিয়ে সরকারি দল কোন প্রতিকূল পরিবেশ ...

  • company_logo