• সমগ্র বাংলা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম, মা ও নবজাতকরা সুস্থ্য

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন নবজাতকের জন্ম দিয়েছেন ভাঙ্গা উপজেলার এক নারী। সন্তান ও মা—চারজনই বর্তমানে সুস্থ ও আশঙ্কামুক্ত আছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর সফল অস্ত্রোপচার বা চিকিৎসার মাধ্যমে ওই নারী শিশু তিনটির জন্ম দেন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার রায়পাড়া ইউনিয়নের সদরদী গ্রামের বাসিন্দা সোহাগ মাতুব্বরের স্ত্রী সম্প্রতি প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। শুক্রবার তিনি সফলভাবে তিন নবজাতকের জন্ম দেন। একসাথে তিন সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। পরিবারের পক্ষ থেকে মা ও নবজাতকদের দীর্ঘায়ু এবং পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর জানান, একসঙ্গে তিনটি শিশুর জন্ম হওয়া একটি জটিল ও সংবেদনশীল বিষয় হলেও চিকিৎসকদের সার্বিক প্রচেষ্টায় সফলভাবে তা সম্পন্ন হয়েছে। বর্তমানে মা ও তিন নবজাতক নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তারা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন। হাসপাতালের পক্ষ থেকে তাদের সার্বিক পরিচর্যা ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

মন্তব্য (০)





image

গ্যাস সংকট মোকাবিলায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পরিকল...

ফরিদপুর প্রতিনিধি: বাংলাদেশে পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের সম্ভ...

image

শ্রীপুরে শতবছরের বসতভিটা দখলের চেষ্টার প্রতিবাদে শতাধিক ...

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেতজুরী...

image

অপরাধ নিয়ন্ত্রণে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স ও সাইব...

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলায় আধুনিক প্রযুক্তির সাহায্যে অপরা...

image

রাণীনগরে ইউপি ভূমি অফিসের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের পারইল-বড়গাছা ইউনিয়ন ভূমি অ...

image

গোপালপুরে জিকেডিএ এর বৃত্তি প্রদান অনুষ্ঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলা কি...

  • company_logo