• সমগ্র বাংলা

নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদত বার্ষিকী পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে  নানা কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ ৫৫তম এর শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষে শনিবার নড়াইল জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর ইউনিয়নের নূর মোহাম্মদ নগরে (মহিষখোলা) ও বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নূর মোহাম্মাদ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি  শেষে বীরশ্রেষ্ঠের স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে।তাঁর রুহের মাগফিরাত কামনায় কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক।স্থানীয় সরকারের উপ-পরিচালক মো: নাজমুল হাসানের সভাপতিত্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আহসান মাহমুদ রাসেল, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই-আলম সিদ্দিকী, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জ্যেষ্ঠ পুত্র এসএম মোস্তফা কামালসহ বীর মুক্তিযোদ্ধাগণ, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষার্থী,স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





  • company_logo