ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।
সেই সঙ্গে হামের প্রকোপ কমাতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও টিকা কার্যক্রম চালু রাখার আশ্বাসও দেন মন্ত্রী।
এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসাসেবার মানোন্নয়ন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও তিন জনের...
নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশ...
নিউজ ডেস্ক : সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয় শ...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে ৪ শিশুর মৃত...

মন্তব্য (০)