• লিড নিউজ
  • অর্থনীতি

‎জুলাই-আগস্টে রেমিট্যান্স এসেছে প্রায় ৬ বিলিয়ন ডলার

  • Lead News
  • অর্থনীতি

প্রতীকী ছবি

‎নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের শুরু থেকেই সুবাতাস বইছে রেমিট্যান্সে। সেপ্টেম্বরের প্রথম দিনেই দেশে এসেছে ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আর জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দুই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এই অঙ্ক আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১৯ শতাংশ বেশি।

‎বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২৬ সালের ১ সেপ্টেম্বর দেশে এসেছে প্রায় ১১ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। আগের বছরের একই দিনে এসেছিল ৯ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে এক দিনের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২ কোটি ১০ লাখ ডলার।
‎
‎পরিসংখ্যানে আরও দেখা যায়, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৯৩ কোটি ৮০ লাখ ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছে ৪৯৯ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স বেড়েছে ৯৪ কোটি ৭০ লাখ ডলার। এই হিসেবে প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৮ দশমিক ৯ শতাংশ বা প্রায় ১৯ শতাংশ।
‎
‎বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসী আয়ের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক। বিশেষ করে চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে প্রায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্থনীতিতে প্রবাসী আয়ের শক্তিশালী অবস্থানকে তুলে ধরছে। জুলাই ও আগস্টের পাশাপাশি সেপ্টেম্বরের শুরুতেও ভালো প্রবাহ থাকায় সামনের দিনগুলোতে রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকার প্রত্যাশা তৈরি হয়েছে।

মন্তব্য (০)





image

চার মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতনের পথে স্বর্ণ

১

নিউজ ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের উচ্চমূল্য এবং যুক্তর...

image

‎বাজারে ছুটির প্রভাব, ক্রেতা কমলেও নাগালের মধ্যে আসেনি সব...

২

‎নিউজ ডেস্কঃ রাজধানীর কাঁচাবাজারে পূজার ছুটির রেশ কাটেনি...

image

তারেক রহমানের সফর: বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ কর...

৩

‎নিউজ ডেস্কঃ আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন...

image

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৪

নিউজ ডেস্ক : জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছ...

image

স্বর্ণের দামে বড় পতন

৫

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহে...

  • company_logo