• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় মাকে মারধর, যুবকের ৬ মাসের কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর, ঘরবাড়ি ভাঙচুর ও জনশান্তি বিনষ্ট করার অপরাধে মো: সোহেল রানা (৩০) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জগন্নাথপুর গ্রামে তার নানার বাড়িতে নেশাগ্রস্ত অবস্থায় সোহেল রানা তার মাকে মারধর করে। এ সময় তিনি বাড়ির ঘর ও দরজা ভাঙচুর করে এলাকায় আতঙ্ক ও জনশান্তি বিঘ্নিত করে।

ঘটনার পর বুধবার সকালে ভুক্তভোগী মা সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে অভিযোগ করে। পরে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় সোহেল রানাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





  • company_logo